চন্দনাইশে কানাইমাদারী বির্দশনারামে এ ১৮ নভেম্বর শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হবে
নিজস্ব প্রতিবেদক:
আত্মপ্রীতি ও আত্মসংযমের বার্তা নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের তিন মাস পবিত্র বর্ষব্রত পালনের পর আনন্দের সাথে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র প্রবারণা পূর্ণিমা। প্রবারণার অম্লান চেতনার মধ্য দিয়ে সূচিত হয় দুঃখমুক্তি ও পারমী পূরণের অন্যতম ক্ষেত্র “দানোত্তম শুভ কঠিন চীবর দান”
কানাইমাদারী বির্দশনারাম বৌদ্ধ বিহার কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে দিনব্যাপী নানা মাঙ্গলিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে
দিনের কর্মসূচি:
অনুষ্ঠানের প্রথম পর্বে ১৮ নভেম্বর ভোর ৫:০১ মিনিটে বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ এবং সকাল ৬:০১ মিনিটে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে
দ্বিতীয় পর্বে দুপুর ১:৩০ মিনিটে মঙ্গলাচরণ, উদ্বোধনী সংগীত ও সদ্ধর্মালোচনার আয়োজন রয়েছে
প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ:
উক্ত মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার
এছাড়া অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন মোগলটুলী শানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহার ও প্রজ্ঞাজ্যোতি ধ্যানকেন্দ্রের পরিচালক ও অধ্যক্ষ ধর্মদূত ভদন্ত তলোকাবংশ মহাস্থবির
সন্ধ্যা ৬:০০ টায় বিশ্ব শান্তি কামনায় সূত্রপাঠ ও চুলামণি চৈত্যের উদ্দেশ্যে ফানুস ও প্রদীপ পূজা অর্পণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে
কানাইমাদারী বিদর্্শনারাম বৌদ্ধ বিহার কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে উক্ত মহতী বর্ণাঢ্য পুণ্যপুষ্পিত দিনব্যাপী মাঙ্গলিক আয়োজনে ধর্মপ্রাণ পুণ্যার্থী ও সর্বস্তরের বৌদ্ধ নরনারীদের স-বান্ধব উপস্থিতি কামনা করা হয়েছে
